আন্তর্জাতিক ডেস্ক
কংগ্রেস প্রধানের পদে থাকছেন সোনিয়া গান্ধীই
ফাইল ছবি
ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির পদে বহাল থাকছেন সোনিয়া গান্ধী। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে কংগ্রেসের সভাপতির পদ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। শেষ পর্যন্ত ওয়ার্কিং কমিটির অনুরোধ মেনে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে সোনিয়া কাজ চালিয়ে যেতে রাজি হন।
কংগ্রেস সূত্রে জানা যায়, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কেউই কংগ্রেস সভাপতির দায়িত্বে নিতে আগ্রহী নয়। দ্য স্টেটসম্যান, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, এই সময়সহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ভারতে বিগত দুই নির্বাচনে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির কাছে ধরাশায়ী হয় দেশটির ঐতিহ্যবাহী দল কংগ্রেস। নির্বাচনের পর দলীয় ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী।
এমন পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে সম্মন হন সোনিয়া গান্ধী। কিন্তু দলে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে সোনিয়া গান্ধীকে লেখা ২০ জনের বেশি নেতার চিঠির জেরে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস নেত্রী। শেষমেশ তাকেই এই পদে বহাল রাখা হলো।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























