বিশ্ব ডেস্ক
নির্বাচনের ফল চুরি করতে পারে ডেমোক্রেটরা: ট্রাম্প
নিজ দল রিপাবলিকান দলের রাজনীতিবিদদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, 'আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের ফল চুরি করতে পারে ডেমোক্রেটরা।' সোমবার ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে ফের প্রেসিডেন্ট প্রার্থী করেছে রিপাবলিকান পার্টি। তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ডেমোক্রেটরা এ নির্বাচনের ফল নিজেদের দিকে নিয়ে যেতে না পারে।
নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন। জনমত জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন।
২০১৬ সালের মতো এবারের সম্মেলনেও ডেমোক্রেট বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন ট্রাম্প। দলের সম্মেলনে তিনি কোনো ইতিবাচক বার্তা দিতে পারেননি বলে মন্তব্য করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নর্থ ক্যারোলিনাতে রিপাবলিকান পার্টির সম্মেলনের প্রথম দিন ট্রাম্প বলেছেন, 'নির্বাচন চুরি করতে ডেমোক্রেটরা করোনাকে ব্যবহার করছে। ডেমোক্রেটরা আমেরিকার জনগণকে ঠকানোর জন্য করোনাকে ব্যবহার করছে।' তবে তিনি তার দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























