বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে বহুতল ভবনে ভয়াবহ ধস, এখনও আটকা অন্তত ৭০
মুম্বাই থেকে ১২৫ মাইল দূরে মাহাদ জেলার শিল্প এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ৭০ জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
গতকাল সোমবার রাজ্যটির রায়গড় শহরে ধসে পড়া ভবনটিতে ৪৫টির বেশি ফ্লাট ছিল। ভবনধসের পর সরকারি বাহিনী ছাড়াও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে ভয়াবহ ওই ভবনধসের ঘটনায় কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।
স্থানীয় জেলা কালেক্টর নিধি চৌধুরী জানান দশ বছরের পুরনো ভবনটির প্রথমে ওপরের তিন তলা ধসে পড়ে। তখন অল্প কয়েকজন মানুষ দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়। তিনি বলেন, আমরা ১৫ জনের মতো মানুষকে উদ্ধার করতে পেরেছি। আহতদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























