বিশ্ব ডেস্ক
ফিলিপিন্সে দুই দফায় বোমা বিস্ফোরণ, নিহত ১৪
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় সুলুতে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন অর্ধশতাধিক।
দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, সোমবার (২৪ আগস্ট) মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রথম বিস্ফোরণটি ঘটে প্রাদেশিক রাজধানী জোলো শহরে একটি ব্যস্ত বাজারে। এসময় বাজারটির বাইরে দুটি সামরিক ট্রাক পার্ক করা ছিল বলে জানা গেছে।
এতে, ঘটনাস্থলেই সাত সেনা সদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এর ঠিক পরপরই এক নারী আত্মঘাতী সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটালে, ঘটনাস্থলেই মারা যান আরও অন্তত একজন।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও, জঙ্গিগোষ্ঠী আইএসের অনুগত আবু সাইয়াফ গোষ্ঠীর সদস্যরা হামলা দুটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























