বিশ্ব ডেস্ক
রুশ কূটনীতিককে বহিষ্কার করল অস্ট্রিয়া
রাশিয়ার এক কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে বহিষ্কারের নির্দেশ দিয়েছে অস্ট্রিয়া। রাশিয়ার ওই কূটনীতিককে ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে অস্ট্রিয়া ত্যাগ করার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। খবর স্পুটনিকের।
বহিষ্কৃত ওই রুশ কূটনীতিক অস্ট্র্রিয়ার এক নাগরিকের সহযোগিতায় রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ ওঠে। তবে ওই রুশ কূটনীতিকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ভিনেয়ার রাশিয়ার দূতাবাস তার ওই কূটনীতিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে
এক বিবৃতিতে রুশ দূতাবাস বলেছে, ভিনেয়ার এ সিদ্ধান্তের ফলে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে। শিগগিরই মস্কো অস্ট্রিয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রাশিয়া এ অভিযোগের ব্যাপারে অস্ট্রিয়াকে 'উপযুক্ত ও যথেষ্ট' দলিল প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























