আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন
দক্ষিণ আফ্রিকার ১৩৯ বছরের পুরোনো গ্রে স্ট্রিট মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ডারবানে এ ঘটনা ঘটে।
আলজাজিরা জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে।
দক্ষিণ আফ্রিকার মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলিমান জানান, মসজিদের উপরে সাতটি ফ্ল্যাটে কর্মীরা থাকেন। সেখান থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে মসজিদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এএফপিকে তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত এ আগুন লাগতে পারে ধারণা করছি। নোংরা কিছু ঘটেনি এতে।’ তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রে স্ট্রিট মসজিদে এ অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে মসজিদটির একাংশ।
দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ঐতিহাসিক স্থাপনাটির তিনটি সংযুক্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রে স্ট্রিট মসজিদটি দক্ষিণ গোলার্ধে অন্যতম বৃহৎ মসজিদ। ৭ হাজার মুসল্লির ধারণক্ষমতার মসজিদটির বয়স ১৩৯ বছর।
শুক্রবারে জুমার নামাজে মসজিদটিতে বিপুল মুসল্লির সমাগম ঘটে। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ সংগীতশিল্পী ইউসুফ ইসলাম, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মতো প্রখ্যাত ব্যক্তিরাও এ ঐতিহ্যবাহী মসজিদ পরিদর্শন করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























