বিশ্ব ডেস্ক
গ্রিস উপকূলে নৌকাডুবি, ৯২ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার
গ্রিসের এজিয়ান সাগরের উপকূলে ৯২ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। অভিবাসন প্রত্যাশীরা ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। একপর্যায়ে ছোট নৌকাটি হালকি দ্বীপে ডুবে যায়।
খবর পেয়ে হেলকিপ্টারের পাশাপাশি উদ্ধারে নামে ডুবুরি দল। দীর্ঘক্ষণের চেষ্টায় সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকার কারণে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই দুটি সামরিক হেলিকপ্টার একটি সামরিক জাহাজ এবং পাঁচটি কোস্ট গার্ডের নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।
গ্রিসের এ পথে প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে আফ্রিকা, সিরিয়া, লিবিয়াসহ বেশ কয়েকটি দেশের মানুষ উন্নত জীবনের আশায় এ অবৈধ পথকে বেছে নেয়। আর বেশির ভাগ সময় উত্তাল সাগরে নৌকাডুবে বহু অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























