ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৬ আগস্ট ২০২০

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

বুধবার সকাল ৭.৫৪ মিনিটে নদিয়াতে মৃদু ভুমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি (NCS) এ ভূমিকম্পের কথা জানিয়েছে।

পশ্চিমবঙ্গে বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

দুর্গাপূর ছাড়া নদীয়া, বীরভূম, পূর্ব বর্ধমানে কম্পন অনুভূত হয়েছে। দিন চারেক আগেও একবার এ এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময়েও নদীয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও এ কম্পন টের পাওয়া গিয়েছিল। এ ভূমিকম্পটির উৎসস্থল ছিল আন্দামানের কাছাকাছি।

একের পর মৃদু কম্পনের জেরে তীব্র মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্যে বিভ্রান্তি বাড়ছে। তবে বিষেশজ্ঞরা জানিয়েছেন, বারবার কম্পন হওয়া মানেই তীব্র মাত্রার ভূমিকম্প হতে চলেছে, তার কোনও ভিত্তি নেই। তবে প্রস্তুতির জন্য নজরদারি চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়