নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪০, ২৬ আগস্ট ২০২০
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ২ কোটি ৪০ লাখ ছাড়াল
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। বেশ কিছু দেশে ভাইরাসটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোওমিটারের তথ্য মতে, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৩ হাজার ৯১৭ জনে। অপরদিকে এ পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৪৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। বর্তমানে এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে লাতিন আমেরিকা এবং দক্ষিণ এশীয় অঞ্চল্গুলো।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৫৬ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮২৫ হাজার ৪১২ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৭৪ হাজার ১৭৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৬৬ জনের।
তালিকায় তিন নম্বরে আছে ভারত। সেখানে আক্রান্ত ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে। যার বিপরীতে মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮২ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























