আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ২৬ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম। বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাতে টুইটার পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে আবদুল গাইয়ুম বলেন, পরীক্ষায় আমার কভিড-১৯ পজিটিভ এসেছে। মহান আল্লাহ আমার ও অসুস্থ অন্যান্যদের দ্রুত আরোগ্য লাভে সহায় হোন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে তার জ্বর আসার পর পরদিন সকালে চিকিৎসকদের পরামর্শে তিনি কভিড-১৯ পরীক্ষা করান। এতে পজিটিভ ফল আসে। রাজধানী মালেতে ধারুমাভন্থ হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য।
১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩০ বছর ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন ৮১ বছর বয়সী গাইয়ুম। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























