আন্তর্জাতিক ডেস্ক
জেফ বেজোস এখন ২০০ বিলিয়ন ডলারের মালিক
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস।
বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, বেজোসের আগে কেউই ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
করোনার আশির্বাদে তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি সম্পদের মালিক। গত কয়েকমাসে বেড়েই চলেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ার।
লকডাউনে ঘরবন্দী মানুষের অনলাইনে কেনাকাটায় বৃদ্ধি পাওয়ায় মহামারীতে সবচেয়ে বেশি চাঙা ছিল অ্যামাজনের ব্যবসা।
বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির পায়, এতে বেজোসের সম্পদ বাড়ে প্রায় ৪৯০ কোটি ডলার।
এর সঙ্গে সঙ্গেই তার মোট সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়।
প্রায় ৪০ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা ফোর্বস জানায়, ৫৬ বছর বয়সী বেজোসের আগে কেউই এ মাইলফলক স্পর্শ করতে পারেননি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০ হাজার ৪৬০ কোটি ডলার।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে অন্তত নয় হাজার কোটি ডলার বেশি বেজোসের সম্পদ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























