আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০৬, ২৮ আগস্ট ২০২০
ডুবে যাওয়া বন্ধুকে বাঁচিয়ে ‘নায়ক’ বনে গেলো তিন বছরের শিশু!
সংগৃহীত ছবি
সুইমিং পুলে ডুবে যাচ্ছিলো এক শিশু। তা দেখে বন্ধুকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয় তিন বছরের আরেক শিশু। আর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নায়ক বনে যায় সে।
ব্রাজিলের পোলিয়ানা কনসোলে এ ঘটনাটি ঘটে।
আর এ ঘটনার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন নায়ক বনে যাওয়া শিশুটির মা দে ওলিভেরা নিজেই। তিনি জানান, তার ছেলে আর্থার তার বন্ধুকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। পোলিয়ানা সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন, যা নজরদারি ক্যামেরায় ধরা পড়েছিলো।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে একটি ছোট্ট সুইমিং পুলের সামনে খেলছে দুই শিশু। তারা পুলে পড়ে যাওয়া একটি সুইমিং রিং পানি থেকে টেনে তোলার চেষ্টা করছে। আর এই চেষ্টা করতে গিয়ে আর্থারের বন্ধুই পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিং পুলের পানি থেকে।
পোলিয়ানা, পোস্টে সবাইকে সতর্ক করে লিখেছন, যাদের বাড়িতে সুইমিংপুল এবং শিশু রয়েছে তাদের সতর্ক থাকা উচিত। যেন কোনোভাবেই শিশুরা একা একা সেদিকে না চলে যায়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























