আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের শেষ নাগাদ করোনা নিমূর্লের প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে মহামারি করোনাভাইরাস ‘নির্মূল’ করবেন। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণের পর বৃহস্পতিবার তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের ভ্যাকসিন তৈরি করবো আমরা। তিনি বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে পাব এবং সকলে মিলে এই ভাইরাস নির্মূল করবো।’
এ সময় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন আমেরিকার নাগরিকদের একজন রক্ষাকর্তা না। তিনি হচ্ছেন মার্কিন নাগরিকের চাকরি ধ্বংসকারী এবং ভিন দেশিদের সুযোগ দেওয়া ব্যক্তি। সুযোগ পেয়ে তিনি ক্ষমতায় আসলে হবেন আমেরিকার মহত্ত্ব ধ্বংসকারী।’
তিনি বলেন, ‘আমরা আমেরিকান স্বপ্ন বাঁচাবো কিনা বা আমাদের লালিত ভবিষ্যৎ ধ্বংসে আমরা সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেব কিনা তা এই নির্বাচনের ফলাফলই সিদ্ধান্ত দেবে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























