আন্তর্জাতিক ডেস্ক
সাইবার হামলার কবলে নিউজিল্যান্ডের শেয়ারবাজার
টানা চতুর্থদিনের মতো সাইবার হামলার কবলে পড়েছে নিউজিল্যান্ডের পুঁজি বাজার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরোর সহায়তায় সমস্যা কাটিয়ে ওঠা গেছে। আবার শুরু হয়েছে লেনদেন।
সিএনএন’র খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে নিউজিল্যান্ডের শেয়ারবাজারের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগের তিন দিনের মতো এদিনও সাইবার সন্ত্রাসীদের কবলে পড়ে ওয়েবসাইট। সমস্যা কাটিয়ে ওঠার পর দুপুর ১টায় শুরু হয় লেনদেন।
এর আগে গত মঙ্গলবার প্রথমবার সাইবার হামলার শিকার হয় নিউজিল্যান্ডের শেয়ারবাজার। বাইরের কোনো দেশের সাইবার সন্ত্রাসীদের হস্তক্ষেপে হঠাৎ করেই বিতরণ সেবা- ডিডিওএস বিঘ্নিত হচ্ছিল। এরপর বুধবার ও বৃহস্পতিবারও এমন ঘটনা ঘটলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
শুক্রবার শেয়ারবাজারের কার্যক্রম আবার শুরু করার ঠিক আগে আবারও সাইবার হামলার ঘটনা ঘটে। সাড়ে ১৩ হাজার কোটি ডলারের নিউজিল্যান্ডের পুঁজিবাজার বিশ্বের অন্যতম বৃহত্তম। এতে কিভাবে সাইবার হামলা ঘটল তা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























