ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ২৯ আগস্ট ২০২০

৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ত্রিপুরা নৌ-চলাচল শুরু

জলপথে জুড়ছে দুই দেশ। বাংলাদেশের সাথে নৌ-পথে আগামী ৫ সেপ্টেম্বর থেকে যুক্ত হচ্ছে ভারতের ত্রিপুরা। সোনামুড়া থেকে সড়কপথে আগরতলায় যাবে বাংলাদেশ থেকে আসা পণ্য। 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে পরীক্ষামূলক ওই নৌ-চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে ত্রিপুরা রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন। তার অভিমত, এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাবে। ৫০ টন পণ্য বহনকারী ছোট জাহাজ এই পথে চলবে। 

শুক্রবারই সোনামুড়া ঘটনাস্থল পরিদর্শন করেন ‘ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এলপিএআই) ডিরেক্টর অজিত কুমার সিং। তিনি জানান, সোনামুড়ায় একটি ভাসমান জেটি নির্মাণ করা হয়েছে। জায়গাটি খুবই সুন্দর এবং আগামী দিনে এটি একটি পর্যটন স্থল হিসেবেও গড়ে উঠতে পারে। বর্তমানে পণ্যবাহী জাহাজ চলাচল করবে, পরবর্তীতে এই পথে যাত্রী চলাচলেরও সম্ভাবনা থাকছে।

মোট ৯৩ কিমি পথের ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশের অংশে। গোমতী নদীপথে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে। মূলত সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হবে এটি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়