ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২৯ আগস্ট ২০২০
আপডেট: ১২:২৬, ২৯ আগস্ট ২০২০

পুতিন কন্যার দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি

করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দেয় রাশিয়া। অনেকেই তড়িঘড়ি তৈরি এই টিকা নিয়ে নানা মতামত ব্যক্ত করলেও এর কার্যকারিতা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

মানব ট্রায়ালে পুতিনের কন্যা ইয়েক্যাতেরিনার শরীরেও দেওয়া হয় এই টিকা। করোনাভাইরাস প্রতিরোধক ওই টিকা নিয়ে সুস্থ আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। তার দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি। রাশিয়া ২৪ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পুতিন নিজেই।

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এই টিকা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে সেটা আমাদের দেশের বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত স্পষ্ট। এর মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। এটি ক্ষতিকর নয়। আমার মেয়ে ভালো আছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়