ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ আগস্ট ২০২০

আফগানিস্তানে ৪৪ তালেবান জঙ্গি নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

গত দুই দিনে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে কমপক্ষে ৪৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার পর তারা নিহত হলেন। শনিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়।- সিনহুয়া

এতে বলা হয়, সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে ক্বারী আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লাহ খায়রুল্লাহ ডাক নাম কারি আহমেদ এবং ক্বারী হাফিজ নামে পরিচিত সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার রয়েছেন।

সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে অভিযান চলাকালে আরও ৩৭ জঙ্গি আহত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়