ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২৯ আগস্ট ২০২০
আপডেট: ২০:৩৫, ২৯ আগস্ট ২০২০

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে আকস্মিক এ বন্যা শুরু হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় দেড় হাজারেরও বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫০ জন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির কর্তৃপক্ষ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

প্রবল বৃষ্টি থেকে শুরু হওয়া এই বন্যায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশংকা করছি যে, অনেকেই এখনো পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছেন। এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতিও অত্যন্ত জটিল।’

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র: রয়টার্স

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়