আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:২৩, ২৯ আগস্ট ২০২০
জাপানে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ইয়োশিহিদে সুগা
স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়েছে, তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন। এই প্রতিযোগিতায় বেশি উচ্চারিত নামটি আবের দীর্ঘদিনের ‘লেফটেন্যান্ট’ হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা। তিনি মন্ত্রিসভার ‘চিফ কেবিনেট সেক্রেটারি’।
২০১২-২০২০ পর্যন্ত আট বছর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শিনজো আবের শাসনামলে ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত থাকলেও পদত্যাগের ঘোষণার সময় পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে প্রশ্ন করা হলে আবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শুধু বলেছেন, কে নেতা হবে তা পার্লামেন্ট ঠিক করবে।
এরপর শুরু হয় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তদবির। যদিও এখনো সুগা নতুন দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন না বলছেন, কিন্তু তিনি নিজের প্রচার ঠিকই চালিয়ে যাচ্ছেন। আবের পদত্যাগের আভাস পেয়ে গত সপ্তাহেই তিনি অন্তত চারটি বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
এ ছাড়া জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদের প্রধানমন্ত্রী আবের উত্তরসূরি হিসেবে মন্ত্রিসভাসহ বড় বড় গণমাধ্যমের সমর্থন আছে তার পক্ষে। সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোইচি নাকানো বলছেন, ‘তারা (গণমাধ্যম) সুগাকে স্থলাভিষিক্ত করে আবের পুরনো মন্ত্রিসভা দিয়েই সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে।’
২০১২ সালে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার পর সুগাকে মন্ত্রিসভার তথা সরকারের শীর্ষপদ ‘চিফ কেবিনেট সেক্রেটারি’ করেন আবে। প্রভাবশালী এ পদের মাধ্যমে তিনি নানামুখী ক্ষমতা পেয়েছেন। যেমন- সরকারের শীর্ষ মুখপাত্র হিসেবে কাজ করা এবং নীতি নির্ধারণে সহায়তা ছাড়া আমলাদেরও নিয়ন্ত্রণ করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কে হবেন প্রধানমন্ত্রী তা জানা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর। ওইদিন ক্ষমতাসীন দল এলডিপি ভোটাভুটির মাধ্যমে নতুন নেতা নির্বাচন করবে। যিনি নেতা নির্বাচিত হবেন পার্লামেন্ট তাকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবে। কারণ পার্লামেন্টে এলডিপি একক সংখ্যাগরিষ্ঠ দল।
কোন পদ্ধতির মাধ্যমে দলটির নির্বাহীরা নতুন নেতা নির্বাচিত করবেন পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার দৌড়ে প্রভাব ফেলবে। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে। সাধারণত পার্লামেন্টে এলডিপির এমপি এবং একেবারে তৃণমূল থেকে দলের সদস্যরা এই ভোটাভুটিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর লড়াইয়ে চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ছাড়াও আবের মন্ত্রিসভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো, বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্বও পালনকারী তারো আসোর নামও শোনা যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























