ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:২৪, ৩০ আগস্ট ২০২০

আফগানিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৬০

সপ্তাহ ধরে চলা বন্যায় আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে বন্যার কারণে প্রাণহানির সংখ্যা এরই মধ্যে ১৬০ জন ছাড়িয়েছে।

বন্যার কারণে ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি। আফগানিস্তান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ৩০টি প্রদেশ। অবস্থা বেশি খারাপ দেশটির উত্তরাঞ্চলে।

কেন্দ্রীয় ও স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাবুলের দক্ষিণে পারওয়ান প্রদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি, ১১৬ জন; নিখোঁজ ১৫ জন। আহত ১২০ জন।

পারওয়ান প্রাদেশিক সরকারের মুখপাত্র ওয়াহিদা শাকর বলেন, “উদ্ধারকারী বাহিনী বিপর্যস্ত এলাকায় এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজদের খোঁজা হচ্ছে।”

পারওয়ানে বন্যার শুরুটা গত বুধবার থেকে। বন্যার পানিতে ভেসে গেছে অনেক ঘর বাড়ি ও ভবন। স্থানীয় পুলিশের মুখপাত্র সেলিম নুরি জানিয়েছেন, বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষক ও শ্রমিকদের। এমনিতেই তারা অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন।

এদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে তারা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়