ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ৩০ আগস্ট ২০২০

মার্কিন বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের ধাওয়া

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাড়ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে মার্কিন বিমান বাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার দু’টি জঙ্গিবিমান ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ আমেরিকার একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে।

রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান গত শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয় বলে জানিয়েছে ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী। এ সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল বলে বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে।

এ প্রসঙ্গে মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয়; যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থি।

মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন; যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়