বিশ্ব ডেস্ক
গতবারের চেয়েও ভয়াবহভাবে পুড়ছে আমাজন!
গতবারের চেয়েও এ বছর আমাজন আরো ভয়াবহভাবে পুড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতবারের মতো এবারেও হুমকির মুখে পরিবেশের ভারসাম্য। আমাজন পৃথিবীর প্রায় ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। এক চতুর্থাংশ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই আমাজন অরণ্য ‘বিশ্বের ফুসফুস’।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের চেয়ে আরও বেশি খারাপ হতে যাচ্ছে আমাজনে এই বছরের দাবানল পরিস্থিতি। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ব্রাজিলের অংশে পড়া আমাজনের ১৩ হাজার বর্গকিলোমিটারের বেশি অঞ্চল পুড়ে ছাই। আমাজনের দাবানল আরও বাড়বে বলেই আশঙ্কা। আমাজনে প্রতিবছর আগুন কী করে লাগছে প্রশ্ন তুলছেন বিজ্ঞানীরা।
প্রকৃতি বিজ্ঞানী ও ব্রাজিলের সংবাদ মাধ্যমে আমাজন বনাঞ্চলের দাবানল নিয়ে ভয়ঙ্কর তথ্য আসতে শুরু করেছে। যদিও ব্রাজিল সরকার এমনটি স্বীকার করছে না। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, এ নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত।
এই বৃহত্তম বনাঞ্চল দক্ষিণ আমেরিকার ৯ টি দেশ জুড়ে বিস্তৃত। আমাজনের ৬০ শতাংশ রয়েছে ব্রাজিলে, ১৩ শতাংশ রয়েছে পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা জুড়ে ছড়িয়ে।
অভিযোগ রয়েছে্ কাঠ ব্যবসায়ীদের অবাধ ছাড়, জমি ও খনি মাফিয়াদের সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া কর্পোরেট সংস্থাগুলোকে আমাজনের দুর্লভ খনিজ সম্পদ তোলার অনুমতি দিতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও ব্রাজিল সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























