ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ৩০ আগস্ট ২০২০

বিদেশি সাংবাদিকদের বের করে দিলো বেলারুশ সরকার

বেলারুশ কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। সম্প্রতি নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধী নেতা সভিয়াতলানা তিখানোভস্কায়া আন্দোলনের ডাক দেন।

বেলারুশে গত কয়েক সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ কাভার করতে আসা বেশ কিছু বিদেশি সাংবাদিককে বের করে দিয়েছে দেশটির সরকার।

গতকাল শনিবার (২৯ আগস্ট) বেলারুশে অন্তত ১০ জন দেশি-বিদেশি সাংবাদিক সরকারের এ তোপের মুখে পড়েছেন। এদের মধ্যে বিবিসি রাশিয়ার দুইজনসহ রেডিও লিবার্টি, এএফপি, ডয়চে ভেলের মতো প্রসিদ্ধ গণমাধ্যমের সাংবাদিকরা রয়েছেন।

এর আগেও বিক্ষোভস্থলে দায়িত্বপালনরত সাংবাদিকদের আটক ও হয়রানির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। জানা গেছে, কয়েকজন স্থানীয় সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও কেড়ে নেয়া হয়েছে। যারা সরকারবিরোধী বিক্ষোভ কাভার করছিলেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়