আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল
মহামারী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীতার লাগাম টেনে ধরা যাচ্ছে না। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোওমিটারের তথ্য মতে, রোববার (৩০ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ লাখ ৪৬ হাজার ৯৩৬ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৫৯ জন
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৩৯ হাজার ৪৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৪৬ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৪৯৮ জনের।
তালিকায় তিন নম্বরে আছে ভারত। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৬ হাজার ৭০৫ জনে দাঁড়িয়েছে। যার বিপরীতে মারা গেছেন ৬৩ হাজার ৩৯০ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে । অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৬ জনে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























