আন্তর্জাতিক ডেস্ক
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৯০
চলতি মাসে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই তথ্য জানানো হয়েছে ।
সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
শনিবার নিখোঁজের সংখ্যা সাতজন বলে জানিয়েছিল লেবাননের সেনাবাহিনী। এর মধ্যে তিনজন লেবাননের নাগরিক, তিনজন সিরিয়ার ও একজন মিসরের। এই বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার।
গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় রাসায়নিকে বোঝাই একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর থেকে মারাত্মক চাপে আছে দেশটি। ওই ঘটনার জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। পতন হয়েছে সরকারের।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণে সরাসরি যে ক্ষয়ক্ষতি তার আর্থিক মূল্য প্রায় দেড় হাজার মার্কিন ডলার।
এ ছাড়া, বাসস্থান ছাড়া হয়েছে ৩ লাখ মানুষ। ৫০ হাজার বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুঁড়িয়ে গেছে নয়টি হাসপাতাল ও ১৭৮টি স্কুল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























