আন্তর্জাতিক ডেস্ক
হোয়াটসঅ্যাপের বিকল্পে উন্নত অ্যাপ আনছে সৌদি
সংগৃহীত ছবি
নাগরিকদের তথ্য আরো নিরাপদ রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে সৌদি আরব। এক বছরের মধ্যেই অ্যাপটি দেশে চালু হবে বলে জানিয়েছে দেশটি।
কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি) থেকে অ্যাপটি তৈরি করা হচ্ছে। খবর- খালিজ টাইমস।
সংস্থাটির পরিচালক বাসিল আল-ওমির বলেন, এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি। আমাদের দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে। আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের
তথ্য নিরাপদ থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এই মুহূর্তে সাধারণ ব্যবহারকারীদের টার্গেট করছে না। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে চ্যাটিং করতে পারবেন।
অ্যাপটির নিরাপত্তা বিষয়ক ফিচার এখন উন্নত করা হচ্ছে। মোবাইলের পাশাপাশি অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে। সৌদির দাবি, এখনকার সময়ের অ্যাপগুলোতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয় বিকল্প অ্যাপে তার চেয়ে উন্নত কিছু থাকবে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























