আন্তর্জাতিক ডেস্ক
৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কোকা-কোলা
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পানীয় বিক্রেতা কোম্পানি কোকা-কোলা চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রথম দফায় এ ছাঁটাই হবেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় কর্মরত কর্মীরা। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু ব্যবসায়িক ইউনিটও বন্ধ করে অর্ধেকে নামিয়ে আনার কথা জানিয়েছে। খবর সিএনএন।
করোনা মহামারীকালে ক্রি ও মুনাফা কমে যাওয়ার কারণেই কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত বলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোকা-কোলা কর্তৃপক্ষ। প্রথম দফায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং পুয়ের্তো রিকোতে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া শুরু হলেও ধীরে ধীরে তা বাকি দেশগুলোতেও প্রয়োগ করা হবে।
কোকা-কোলা জানিয়েছে, বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের জন্য তাদের ব্যয় হবে ৩৫ থেকে ৫৫ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটর মোট কর্মী ছিল ৮৬ হাজার ২০০ জন; এর মধ্যে ১০ হাজার ১০০ যুক্তরাষ্ট্রে কর্মরত।
সিএনএন জানিয়েছে, করোনার বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউন নিষেধাজ্ঞায় খেলা ছাড়াও বিনোদনকেন্দ্র বন্ধ থাকার কারণে বিক্রি কমে যাওয়ায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোকা-কোলার নিট আয় ৩২ শতাংশ কমে ১৮০ কোটি ডলার এবং একই সময়ে বিক্রি ২৮ শতাংশ কমে ৭২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
শুধু কর্মী ছাঁটাই নয় নিজেদের ব্যবসায়ের ইউনিট কমানোর কথাও জানিয়েছে কোকা-কোলা। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, এসব অঞ্চলে এখন ১৭টি ইউনিট থাকলেও তা কমিয়ে ৯টি ইউনিটে নিয়ে আসা হবে। তবে যাদের ছাঁটাই করা হবে তাদেরকে বিশেষ আর্থিক প্যাকেজের আওতায় বর্ধিত সুবিধাসহ অব্যাহতি দেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























