ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ৩০ আগস্ট ২০২০

সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে মুসলিম ধর্মাবলম্বীদের মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে শত শত মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সুইডেনের পুলিশ জানিয়েছে, প্রতিবাদ বিক্ষোভে প্রায় ৩০০ মানুষ অংশ নিয়েছিল।

শুক্রবার সুইডেনের উগ্র ডানপন্থিরা মালমো শহরের দু’টি স্থানে আলাদাভাবে পবিত্র কুরআনের অবমাননা করে। একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কুরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।  

প্রতিবেশী ডেনমার্কের উগ্র ডানপন্থি ও অভিবাসী বিরোধী নেতা রাসমোস পালুদান শুক্রবার সুইডেনের মামলো শহরের কুরআন অবমাননার ঘটনায় অংশ নিতে চেয়েছিল। কিন্তু সুইডেনের পুলিশ ওই শহরে প্রবেশের আগেই তাকে আটক করে ডেনমার্কে বহিষ্কার করে। 

পালুদান এর আগে ডেনমার্কে কুরআন অবমাননার ঘটনায় জড়িত ছিল। সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডেনমার্কের ওই উগ্র ইসলামবিদ্বেষী নেতা এর আগে পবিত্র কুরআনের অবমাননা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। 

সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার কুরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে।

সূত্র: বিবিসি, পার্সটুডে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়