বিশ্ব ডেস্ক
পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কটাক্ষের জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত কখনওই আমেরিকা বা অন্য কোনও দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঠিক এই ভাষাতেই জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তান এখন চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হওয়ার অভিযোগ তুলছে।
ইমরান খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন, বেইজিংকে ঠেকানোর দায়ে ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে নয়াদিল্লি। আমেরিকাসহ পশ্চিমী রাষ্ট্রগুলো চীনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘‘চীনই একমাত্র দেশ যারা বরাবর আমাদের পাশে থেকেছে। তাই পাকিস্তানের ভবিষ্যৎকে চীনের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে নিয়েছি আমরা।’
ইমরানের অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের জবাব, ‘যারা এমন কথা বলেন, তারা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন। সূত্র: আনন্দবাজার
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























