বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ৩১ আগস্ট ২০২০
তামিলনাড়ুর সৈকতে বিশালাকৃতির তিমি হাঙর
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ভালিনোক্কাম সৈকতে বিশালাকৃতির একটি তিমি হাঙর ভেসে এসেছে। তিমি হাঙরটির ছবি এরইমধ্যে সামাজিকমাধ্যম থেকে উঠে এসেছে সংবাদমাধ্যমে।
তবে সাদা-কালো রংয়ের মিশ্রণের তিমি হাঙরটি জীবিত না মৃত তা জানা যায়নি। রবিবার সকালে রাজ্যের রামানাথপুরাম জেলার সৈকতে প্রাণীটি ভেসে আসে।
এর আগে গত জুনে জেলায় এক আঙুলবিশিষ্ট ১৮ ফুট লম্বা একটি সামুদ্রিক জীব সৈকতে ভেসে আসে। পরে বন বিভাগের কর্তকর্মারা ময়না তদন্তের পর সৈকতের পাশেই ওই জীবটিকে সমাহিত করেন।
বন বিভাগের কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এখানকার সৈকতে তিমি হাঙরের দেখা পাওয়া বিরল। গত চার বছরে এ প্রজাতির মাত্র চারটি প্রাণী দেখা গেছে।
১৯৭২ সালের বন্যপ্রাণী রক্ষা আইনের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের প্রাণী শিকারে জড়িত থাকলে ৩ থেকে ৭ বছরের জেলের বিধান রয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























