ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:২৮, ৩১ আগস্ট ২০২০
প্রণবের অবস্থার আরও অবনতি, দেখা দিয়েছে ‘সেপটিক শক’
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার ‘সেপটিক শক’ দেখা দিয়েছে।
সোমবারের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। খবর: আনন্দবাজার।
চিকিৎসকরা বলছেন, ‘রবিবারের চেয়ে প্রণব মুখার্জির পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখনো গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি।’
বুলেটিনে বলা হয়, ‘ফুসফুস সংক্রমণের জেরে প্রণব মুখার্জির সেপটিক শক দেখা দিয়েছে। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনো কোমাতেই রয়েছেন।’
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তির পর পরই প্রণব মুখার্জির মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক এই রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























