আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ১৩:০৪, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ১৩:০৪, ৩১ আগস্ট ২০২০
বিশ্বের সবচেয়ে দামি স্যান্ডউইচ ‘গোল্ডেন গুস’
পৃথিবীর সবচেয়ে দামি পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ, যার দাম ৩৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৭০০ টাকা! যুক্তরাষ্ট্রের শিকাগোর পিবি-অ্যান্ড-জে রেস্তোরাঁয় 'গোল্ডেন গুস' নামের এই স্যান্ডউইচটি পাওয়া যায়।
স্যান্ডউইচটিতে রয়েছে স্বর্ণরেণুর প্রলেপ। তবে সেটি অবশ্যই স্বাস্থ্য সম্মত। তাছাড়া জেলি তৈরি করা হয় সবচেয়ে দামি কিশমিশ দিয়ে। এতে আরো ব্যবহার করা হয় পৃথিবীর অন্যতম বিরল ধরনের মধু-মানুকা হানি। এক কথায়, স্যান্ডউইচটির সব উপাদানই দামি।
নিজেদের রেস্তোরাঁয় দুনিয়ার সবচেয়ে দামি স্যান্ডউইচ তৈরি করার ভাবনা থেকেই এটির বাস্তবায়ন করেছেন পিবি-অ্যান্ড-জে'র মালিক ভ্রাতৃদ্বয়- ম্যাথু ও জশ ম্যাকক্যাহিল। তবে স্যান্ডউইচটি চাওয়া মাত্রই পাওয়া যায় না। এর জন্য অন্তত একদিন আগে অর্ডার করতে হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























