আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন টিকা নিয়ে সিদ্ধান্ত অক্টোবরে
রাশিয়ার পথে হাঁটার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর প্রধান জানিয়েছেন, ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির থেকে আবেদন পেলে চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগেই অক্টোবরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি তারা।
ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে এফডিএ প্রধান স্টিফেন হ্যান বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এই সিদ্ধান্ত নিচ্ছি না। দ্রুত টিকার সুফল পেতে আগেভাগে অনুমোদন দিতে চাই ।’
তৃতীয় ধাপের ট্রায়াল শেষ না করে রাশিয়া এর আগে নিজেদের দেশে টিকার অনুমোদন দেয়। দেশটির দাবি, প্রথম দুই ধাপের ট্রায়ালে যে ফলাফল পাওয়া গেছে তা যথেষ্ট। কিন্তু মূল ব্যাপার হলো তৃতীয় ধাপে একসঙ্গে অনেক মানুষের শরীরে টিকা দেয়া হয় বলে এই ধাপের ফলাফল ছাড়া কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
হ্যান বলছেন, ‘এটা নির্ভর করবে ভ্যাকসিন ডেভেলপারদের ওপর। তারা আবেদন করলে আমরা সিদ্ধান্ত নেব। যদি তারা তৃতীয় ধাপ শেষের আগে আবেদন করে, তাহলে আমরা উপযুক্ত ভাবতে পারি। আবার নাও ভাবতে পারি। তবে আমরা একটা সিদ্ধান্ত নেব।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























