ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৪৩, ৩১ আগস্ট ২০২০

পূর্ব লাদাখ সীমান্তে ফের চীন-ভারত উত্তেজনা

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ব লাদাখে চীন এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সূত্রে জানা গেছে, ২৯ জুলাই রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্যাংগং লেকে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় চীনের সেনাবাহিনী ঢুকে পড়ার চেষ্টা করলেই ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল আমান আনন্দ বলেছেন, প্যাংগং লেকের উত্তরে ঘাঁটি গেড়ে বসেছিল চীনের সেনারা। সেখানে তাদের হাই-স্পিড ইন্টারসেপটার যান ঘোরাফেরা করতে দেখা গেছে। দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছে চীনা সেনারা।

গত ২৯ এবং ৩০ আগস্ট রাতে সামরিক পদক্ষেপ নেয় তারা। সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন প্রথমেই উস্কানিমূলক আচরণ করেছে। সেখানে চীনা সেনাবাহিনী আগ্রাসী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করছে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল, ২৯ এবং ৩০ আগস্ট রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তা লঙ্ঘন করেছে। ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে তারা।

লাদাখ সীমান্তে নতুন করে এই উত্তেজনার পর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল আনন্দ। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনাবাহিনী। লাদাখের পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডার স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়