আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:১৭, ৩১ আগস্ট ২০২০
লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুস্তফা আদিব
মুস্তফা আদিব
বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব।
আলজাজিরা জানায়, লেবানন পার্লামেন্টের বেশির ভাগ এমপির সমর্থনে সোমবার দেশটির প্রধানমন্ত্রী মনোনীত হন তিনি। শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থিত জোট, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দল এবং অন্যান্য ছোট জোটগুলোর সমর্থন পান মুস্তাফা আদিব।
পার্লামেন্টের ১২০ জন এমপির মধ্যে ৯০ জনের ভোট পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে মুস্তাফা আদিবের নাম ঘোষণা করেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।
জার্মানিতে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত ছিলেন তিনি। দায়িত্ব গ্রহণ করে আদিব বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। লেবাননবাসীর আশা পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ করুণায় আমরা সফল হব। জরুরি অর্থনৈতিক সংস্কারের জন্য পরীক্ষিত ও দক্ষ বিশেষজ্ঞদের বেছে নিতে পারব বলে আমরা আশা প্রকাশ করছি।’
গত ৪ আগস্ট রাজধানী বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুর্নীতি ও অবহেলার অভিযোগে বিক্ষোভের মুখে পড়ে দেশটির সরকার। এতে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগের পর গভীর সংকটে পড়ে লেবানন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























