ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ৩১ আগস্ট ২০২০

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক ঘোষণা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশটিতে সাতদিনের শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে এই শোক ঘোষণা করা হয়।

সোমবার বিকেলের দিকে রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রণব মুখার্জি। তার মৃত্যুতে দেশ এবং দেশের বাইরে শোকের ছায়া নেমে এসেছে; বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর মাঝে।

প্রণবের মৃত্যুতে যারা প্রথম দিকে শোক জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে একাধিক টুইট করে স্মৃতিচারণ এবং শোক প্রকাশ করেছেন তিনি।

এক টুইট বার্তায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর প্রণবের আশীর্বাদ, পদধূলি নেয়ার সুখস্মৃতি স্মরণ করে মোদি বলেছেন, ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে পুরো ভারত শোক প্রকাশ করছে। আমাদের জাতীয় উন্নয়নের ধারায় অনন্য স্বাক্ষর রেখে গেছেন তিনি।

লিখেছেন, একজন অসামান্য জ্ঞানী, একজন গৌরবময় রাষ্ট্রনায়ক, যিনি সব ধরনের রাজনীতিতে সম্মানিত এবং সমাজের সর্বত্রই প্রশংসিত ছিলেন।

প্রণবের একমাত্র মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি এক আবেগঘন টুইট করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথে ঠাকুরের বিখ্যাত একটি কবিতার লাইন ‘সবারে আমি প্রণাম করে যাই’ উল্লেখ করে তিনি লিখেছেন, বাবা, আপনার প্রিয় কবির একটি চরণ উদ্ধৃত করে সবার প্রতি আপনার বিদায় বাণী তুলে ধরছি। দেশ ও জাতির সেবায় আপনার জীবন ছিল পরিপূর্ণ, অর্থবহুল। আপনার মেয়ে হিসেবে জন্ম নিয়ে নিজেকে আমি ভাগ্যবতী মনে করছি।

দুই পুত্র ও এক কন্যার জনক প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জি ছিলেন বাংলাদেশের নড়াইলের মেয়ে। ১৯৯৬ সালে প্রণব মুখার্জি তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জিকে নিয়ে শেষবারের মতো এই গ্রামে বেড়াতে এসেছিলেন।

উল্লেখ্য, সোমবার বিকেলের দিকে রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রণব মুখার্জি। তার মৃত্যুতে দেশ এবং দেশের বাইরে শোকের ছায়া নেমে এসেছে; বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর মাঝে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়