বিশ্ব
প্রণব মুখার্জির মেয়েকে চিঠি সোনিয়ার
উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার বিকেল পৌনে ছয়টায় মারা গেছেন। তার মৃত্যুতে দেশ-বিদেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।
প্রণবকে স্মরণ করে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির উদ্দেশ্যে চিঠি লিখেছেন ভারতের অন্যতম দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। সেখানে প্রয়াতের কীর্তি স্মরণ করা হয়। বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণব জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন।
সোনিয়ার চিঠি নিচে তুলে ধরা হলো—
“প্রিয় শর্মিষ্ঠা,
যদিও আপনার শ্রদ্ধেয় বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, তবু তার মৃত্যুসংবাদ একটা বিরাট ধাক্কা।
পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কীভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন।
যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমত-নির্বিশেষে সকল সহকর্মীর সঙ্গে তার হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গেছেন। গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি— ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তার সঙ্গে কাজ করার। তার কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সর্বদা তার স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।
এই শোকের সময় আপনার, আপনার দাদা এবং গোটা পরিবারের জন্য আমার প্রার্থনা। প্রণবদা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তার আত্মা শান্তি লাভ করুক।
আন্তরিক শোক-সহ
সোনিয়া গান্ধী”
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























