আন্তর্জাতিক ডেস্ক
প্রণব মুখার্জিকে নরেন্দ্র মোদির শেষ শ্রদ্ধা
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানালেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে প্রয়াতকে আরও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধান।
দিল্লিতে বাসভবন ১০, রাজাজি মর্গে রাখা হয়েছে প্রণবের মরদেহ। এ দিন সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে হাজির হন বিশিষ্ট রাজনীতিবিদরা। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বিমানবাহিনী প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।
ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার বিকেলে কভিড বিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণবের শেষকৃত্য সম্পন্ন হবে। তার প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























