ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১ সেপ্টেম্বর ২০২০

বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু ভারতে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দুই লাখ ৪৪ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন চার হাজার ২২১ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৮৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজারের বেশি।  

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৮ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৭৭০ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৬১৯ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৩৯ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

পাঁচশ’ ১২ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৮৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৬২ লাখ ১১ হাজারের বেশি সংক্রমিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়