আন্তর্জাতিক ডেস্ক
খুলেছে উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। সেই উহানে মঙ্গলবার প্রায় সাত মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে।
এদিন কিন্ডারগার্টেন, প্রাইমারি ও মাধ্যমিক স্কুলসহ উহানের প্রায় ২ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে উপস্থিত হয় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাসগুলো।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভিডিও ফুটেজে দেখানো হয়, চীনের পতাকা ওড়াচ্ছে শিক্ষার্থীরা, যা তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের প্রতিদিনকার রুটিন। অবশ্য করোনার সংক্রমণের ভয়ে কোথাও জড়ো হতে দেখা যায়নি তাদের।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল হলেও এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে চীন। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা খুবই কম। অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি।
স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে উহানে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, স্কুলে আসা-যাওয়ার সময় যেন তারা মাস্ক পরে। সম্ভব হলে, গণ পরিবহন পরিহার করে চলে।
আর স্কুলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের সরঞ্জামাদি মজুত রাখে। তারা যেন যেকোনো ধরনের অপ্রয়োজনীয় জনসমাবেশ পরিহার করে চলে। করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন একটি প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষকে জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।
উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪১ জনের। এর মধ্যে উহানেই মৃত্যু হয়েছে ৮০ শতাংশের বেশি; ৩ হাজার ৮৬৯ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























