আন্তর্জাতিক ডেস্ক
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদি রোডের শ্মশানে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
পিপিই কিট পরে এতে শামিল হন পরিবারের সদস্যরা। এরআগে বিশেষ গাড়িতে তাঁর মরদেহ লোদি রোডে নেয়া হয়।
সকালে প্রণবের সরকারি বাসভবন, রাজাজি মার্গে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন, ৩ বাহিনীর প্রধান এবং কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
দিল্লির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রণবের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক চলছে ভারতজুড়ে।
করোনাসহ শারীরিক নানা জটিলতায় টানা ২২ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার রাতে দিল্লির সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বর্ষীয়ান কংগ্রেস নেতা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























