ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ২ সেপ্টেম্বর ২০২০

বিশ্বজুড়ে পুষ্টিহীনের সংখ্যা ১৩ কোটি বাড়ার পূর্বাভাস

বিশ্বজুড়ে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ১৩ কোটি ২০ লাখ বাড়তে পারে। মঙ্গলবার এক পূর্বাভাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও (এফএও) এমন শঙ্কার কথা জানিয়েছে।

এ ছাড়া, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মারাত্মকভাবে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে ৬ কোটি ৭০ লাখে পৌঁছাবে।

মহামারি করোনা মারাত্মক সংকটে ডেকে এনেছে অনেক কৃষকের জীবনে। কঠিন এ সময়ের কারণে শহর ও গ্রামাঞ্চলে লাখ লাখ মানুষের খাদ্য সুরক্ষা ব্যাহত হয়েছে। করোনাভাইরাস সংকটের কারণে লাখ লাখ মানুষ চাকরি হারানোতে খাদ্য সমস্যাটি দ্বিগুণ কঠিন হয়ে উঠছে অনেকের জন্য।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুধা নিরসন ছাড়াও খাদ্য সংকট যাতে আরও প্রকট আকার ধারণ না করে এর জন্য ধারণার উন্নয়নে মঙ্গলবার থেকে জাতিসংঘের বিশেষজ্ঞদের অনলাইন সম্মেলন শুরু হয়েছে।

ভার্চুয়াল সভা উপলক্ষে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক গ্রাজিওনা ডি সিলভা বলেন, ‘আমরা এখন দুটি মহামারির মুখোমুখি। একটি হলো কোভিড-১৯— যা আমাদের স্বাস্থ্য ও জীবিকায় প্রভাব ফেলছে। অপরটি হলো ক্ষুধা— যাকে আন্তর্জাতিক সম্প্রদায় এ দশকের শেষের দিকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিল।’

বিশেষজ্ঞদের নিয়ে এই অনলাইর সভার আগে সংস্থাটির এক প্রতিবেদনে কোভিড-১৯, টাইফুন ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ ও পঙ্গপালের মতো পোকামাকড়ের আক্রমণের যৌথ প্রভাবে খাদ্যতন্ত্রের ওপর আসা একাধিক ঝুঁকি মোকাবিলার জন্য সক্ষমতা তৈরির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়