ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ২ সেপ্টেম্বর ২০২০

ক্যানসার রোগীদের জন্য স্কুল শিক্ষিকার চুল দান

ক্যানসার আক্রান্ত দুঃস্থ রোগীদের জন্য পরচুলা বানানোর কাজে চুল দান করলেন ভারতের দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য। বিধাননগর সমবায় আবাসনের বাসিন্দা মহুয়াদেবী তামিলনাড়ুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করেছেন। অন্যদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ওই শিক্ষিকা জানান, বছর দেড়েক আগে টেলিভিশনে একটি খবরে দেখেন, একটি শিশু ক্যানসার আক্রান্তের জন্য পরচুলা বানাতে চুল দান করেছে। তা দেখে তিনি উৎসাহিত হন। চুল বাড়াতে থাকেন তিনি। পাশাপাশি, ইন্টারনেটে এই কাজের সঙ্গে যুক্ত কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সন্ধান পান। সংস্থাগুলি দুঃস্থ ক্যানসার রোগীদের জন্য পরচুলা বানিয়ে থাকে। মহুয়াদেবী জানান, তামিলনাড়ুর ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সংস্থাটি জানায়, চুল নিতে তারা রাজি। কিন্তু চুলদাতার কোভিড রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। ওই শিক্ষিকা জানান, তাঁদের আবাসনে গত ২৮ অগস্ট করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ‘‘কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরে তা পাঠিয়ে দিই ওই সংস্থার কাছে। চুলের দৈর্ঘ্যের ছবিও পাঠিয়েছিলাম। সংস্থাটি সম্মত হওয়ায় মঙ্গলবার স্পিড পোস্টে চুল পাঠিয়ে দিয়েছি। অন্যদেরও চুল দানে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি।’

জিএম ইমরান হোসেন/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়