ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ২ সেপ্টেম্বর ২০২০

চিপসের প্যাকেট কিনলেই মিলবে ২ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডেটা

দিন তিনেক আগেই প্রিপেড গ্রাহকদের সুখবর দিয়েছিল এয়ারটেল। জানিয়েছিল, বেশ কয়েকটি প্ল্যানের সঙ্গে ফ্রি ইন্টারনেট কুপন দেবে কোম্পানি। যাতে আরও বেশি ডেটা ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারেন গ্রাহকরা।

এবার আরও এক অভিনব অফারের কথা ঘোষণা করল এয়ারটেল। এবার চিপসের প্যাকেট কিনলেই বিনামূল্যে পাওয়া যাবে ২ জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা!

পেপসিকো ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেই ভারতে এই দুর্দান্ত অফার এনেছে এয়ারটেল। যতবার গ্রাহক লে’স, কুরকুরে, আঙ্কল চিপস–সহ পেপসিকো কোম্পানির চিপসের প্যাকেট কিনবেন, ততবার পেয়ে যাবেন ফ্রি ডেটা। কীভাবে? এবার চিপস খেয়েই প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিলে চলবে না। প্যাকেটের পিছনের দিকেই থাকবে একট কুপন কোড। যেমন দামের প্যাকেট কিনবেন, কুপনও মিলবে তেমন। ১০ টাকার চিপসের প্যাকেট কিনলে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটার কুপন পাবেন। তেমনই ২০ টাকার প্যাকেটে মিলবে ২ জিবির কুপন। 

জিএম/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়