আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২০, ৩ সেপ্টেম্বর ২০২০
প্রেমিকাকে রাজকীয় উপাধি ফিরিয়ে দিলেন থাই রাজা
বিশ্বাসঘাতকতার অভিযোগে নিজের সাবেক দেহরক্ষী ও প্রেমিকাকে দেওয়া যে রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়েছিল তা আবারও ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।
সিনিনাত ওয়ংভাজিরাপাকদি থাই রাজা ভাজিরালংকর্নের দেহরক্ষী ছিলেন। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত বছরের মে মাসে বিয়েতে গড়ায় সেই প্রণয়।
কিন্তু বিয়ের মাত্র তিন মাস পরই ৩৮ বছর বয়সী সিনিনাত ওয়ংভাজিরাপাকদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও উচ্চাভিলাষের অভিযোগে ‘চাও কোন ফ্রা’ তথা ‘রয়্যাল নভেল কনসোর্ট’ উপাধি কেড়ে নেওয়া হয়। অন্যায়ভাবে রানী হওয়ার চেষ্টার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
বুধবার সেই অভিযোগ প্রত্যাহার করে থাই রাজার এক ফরমানে সিনিনাতবে উপাধি ফিরিয়ে দিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। ফরমানে বলা হয়, “ওংভাজিরাপাকদী কলঙ্কিত নয়। সে আগের মতো মিলিটারি র্যাংক ও রাজকীয় উপাধি নিয়ে থাকবে।”
রাজকীয় উপাধি কেড়ে নেওয়ায় গত অক্টোবর থেকে কোনো জনসমাগমে দেখা যাচ্ছিল না ওয়ংভাজিরাপাকদিকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























