আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণ রোধে সিল মিয়ানমারের রাজধানী
করোনার সংক্রমণ রোধে মিয়ানমারের রাজধানী নাইপিদোকে এক প্রকার সিল করে দেওয়া হয়েছে। রাজধানীতে যারা আসবেন তাদেরকে অবশ্যই কভিড-১৯ টেস্ট দিতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই কেবল প্রবেশ করা যাবে শহরে।
মিয়ানমারে গত কিছুদিন ধরে করোনাভাইরাসের প্রকোপ উঠতির দিকে। বুধবার কয়েক ডজন মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ে। করোনার কারণে দেশে দুর্যোগ নেমে আসতে পারে বলে সতর্কতা উচ্চারণ করেছে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি।
এসবের মাঝেই নাইপিদোতে নানা কড়াকড়ি আরোপ করেছে সরকার। এ ব্যাপারে সরকারের ফেসবুক পেজে নির্দেশনামূলক একটি পোস্ট দেওয়া হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
মিয়ানমার সরকারের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে নাইপিদো থেকে। রাজধানীকে করোনামুক্ত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, মিয়ানমারের করোনাপ্রবণ এলাকা থেকে কেউ নাইপিদোতে প্রবেশ করতে চাইলে তাকে অবশ্যই অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। আর অন্য এলাকা থেকে আগত বাসিন্দাদের শহরে ঢুকতে হলে তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে।
মিয়ানমারে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটে আগস্টের মাঝামাঝিতে, রাখাইন প্রদেশে। সরকারি হিসেবে এর মধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ১ হাজার ৫৯ জনে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ছয়জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























