ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ৩ সেপ্টেম্বর ২০২০

বেজোসের সাবেক স্ত্রী এখন বিশ্বের শীর্ষ ধনী নারী

জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কট

জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কট

আমাজনের সিইও জেফ বেজোসের সাবেক স্ত্রী সমাজসেবী এবং লেখিকা ম্যাকেঞ্জি স্কট এখন বিশ্বের নাম্বার ওয়ান নারী ধনী। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকেঞ্জি এখন ৬৮ বিলিয়ন ডলারের মালিক। নারী-পুরুষের সার্বিক তালিকায় ম্যাকেঞ্জির অবস্থান ১২ নম্বরে।

ব্লমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, ল’রিয়েলের ফ্রাঙ্কোয়েজ বেটেনকোর্ট মায়ার্সকে তিনি পেছনে ফেলেছেন। বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ির সময় আমাজনের এক চতুর্থাংশ শেয়ার পান ম্যাকেঞ্জি । ওই সময় তার সম্পদ এক লাফে অনেক বেড়ে যায়।

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে জেফ সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট ‘আমাজন’র ১৬ শতাংশ মালিকানা তার।

ম্যাকেঞ্জি বিবাহবিচ্ছেদ থেকে যে ৩৭ বিলিয়ন ডলার বা ৩,৫০০ কোটি ডলারের সম্পদ পান, সেটির অর্ধেক আবার দান করে দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়