আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে করোনায় সাত হাজার স্বাস্থ্যকর্মীর প্রাণহানি: অ্যামনেস্টি
সংগৃহীত ছবি
নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে চিকিৎসক, নার্সসহ অন্তত সাত হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলেন, প্রত্যকে স্বাস্থ্যকর্মীরই কর্মক্ষেত্রে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যকর্মীদের এত মৃত্যু বড়ই লজ্জার। খবর- আলজাজিরা।
স্টিভ ককবার্ন বলেন, মহামারিটির এত মাসেও স্বাস্থ্যকর্মীরা এখনো মারা যাচ্ছেন। মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে এ মৃত্যুর হার ভয়াবহ। দক্ষিণ আফ্রিকা এবং ভারতে যেভাবে ভাইরাসটি দ্রুত বিস্তার করছে, এখনই উচিত এটির প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ।
অ্যামনেস্টি জানায়, করোনায় সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে ৫৭৩ জন।
স্বাস্থ্যকর্মীদের এ মৃত্যুহার সত্যিকার অর্থে কম মনে হলেও অনেক দেশ সরকারিভাবে তা সংরক্ষণ করেনি বলে জানায় আন্তর্জাতিক সংস্থাটি।
ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বের দুই কোটি ৬৪ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ লাখ ৭৩ হাজার। তবে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৬ হাজারের বেশি করোনা রোগী।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























