আন্তর্জাতিক ডেস্ক
লাদাখ সমস্যা মেটাতে রাশিয়ায় চীন-ভারত বৈঠক
লাদাখ সীমান্তের সমস্যা নিরসনে রাশিয়ার রাজধানী মস্কোয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার মস্কোয় এখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক সম্মেলন চলছে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই মুখোমুখি বৈঠকে বসছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) কীভাবে স্থিতাবস্থা ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হবে দু’জনের মধ্যে।
জেনারেল উই ফেঙ্গে চীনের ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন। বর্তমানে চীনের স্টেট কাউন্সিলর তিনি। সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যও।
ভারত ও চীনের দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে লাদাখ নিয়ে এমন বৈঠক এই প্রথম। তাই বৈঠকের নির্যাস কী বেরিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে কূটনৈতিক মহল।
চলতি বছরের মে থেকে লাদাখ উত্তপ্ত। ভারত-চীন একে-অপরকে দায়ী করে আসছে। এর ভেতর জুন মাসে প্যাংগং হ্রদের তীরে প্রাণঘাতী সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে। তার রেশ কাটিয়ে ওঠার আগেই গত মাসের শেষ দিকে ফের সেখানে সামরিক পদক্ষেপ নেয় চীন। প্রস্তুত হয় ভারতও।
এলএসি-তে এখনও মুখোমুখি অবস্থানে আছেন দুই দেশের সেনারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























