আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় ভারত-চীনের আড়াই ঘণ্টার বৈঠক
চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে’র সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক শেষ হয়েছে। লাদাখ সীমান্তে সমস্যার জেরে এই বৈঠকে বসেন দুজন।
নিজের অফিসিয়াল টুইটার থেকে রাজনাথ জানিয়েছেন, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলেছে দুজনের আলাপ-আলোচনা। কিন্তু এত সময় ধরে দুই প্রতিরক্ষামন্ত্রীর কী কথা হল, তার কিছুই জানতে পারেনি ভারতীয় গণমাধ্যম।
দু-জনের কেউই মুখ খোলেননি। রাত পর্যন্ত সরকারিভাবেও এই বৈঠক নিয়ে আর কিছু ঘোষণা করা হয়নি।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী এখন মস্কোয়। এই সম্মেলনের বাইরে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সম্মত হন দুজন।
ভারত ও চীনের দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে লাদাখ নিয়ে এমন বৈঠক এই প্রথম। চলতি বছরের মে থেকে লাদাখ উত্তপ্ত।
ভারত-চীন একে-অপরকে দায়ী করে আসছে। এর ভেতর জুন মাসে প্যাংগং হ্রদের তীরে প্রাণঘাতী সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে। তার রেশ কাটিয়ে ওঠার আগেই গত মাসের শেষ দিকে ফের সেখানে সামরিক পদক্ষেপ নেয় চীন। প্রস্তুত হয় ভারতও।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























